মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

শিক্ষা ক্যাডারে যোগ দেননি ২২ কর্মকর্তা, ৩২৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন


প্রকাশ : (৪ মাস আগে)
শিক্ষা ক্যাডারে যোগ দেননি ২২ কর্মকর্তা, ৩২৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

৪৪তম বিসিএসের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষা ক্যাডারের ৩২৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন কলেজে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চূড়ান্তভাবে সুপারিশ পাওয়া ৩৪৮ জনের মধ্যে ৩২৬ জন কর্মকর্তা যোগদান করেছেন। বাকি ২২ জন নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দেওয়ায় তারা কার্যত বাইরে রয়েছেন।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ করে, যেখানে ১ হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়। গেজেটে উল্লেখ ছিল, ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে যোগদান না করলে প্রার্থীদের নিয়োগ বাতিল হিসেবে গণ্য হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়, ৪৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদানকারী ৩২৬ জন কর্মকর্তাকে অবহিতকরণ প্রশিক্ষণ শেষে নিজ নিজ নির্ধারিত কলেজে প্রভাষক পদে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন