মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

৫৩ টাকা বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৩০৬ টাকা


প্রকাশ : (৬ মাস আগে)
৫৩ টাকা বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৩০৬ টাকা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আবারও বাড়ানো হলো। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এ নতুন দামের ঘোষণা দেয় সংস্থাটি। বিইআরসি জানায়, রোববার সন্ধ্যা ৬টা থেকেই সংশোধিত দাম কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ ডিসেম্বর এলপিজির দাম সর্বশেষ সমন্বয় করা হয়। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা করা হয়েছিল।

ধারাবাহিকভাবে এলপিজির দাম বাড়তে থাকায় সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন