মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রমজান সামনে রেখে খেজুর আমদানিতে বড় ছাড় দিল সরকার


প্রকাশ : (৬ মাস আগে)
রমজান সামনে রেখে খেজুর আমদানিতে বড় ছাড় দিল সরকার

আসন্ন পবিত্র রমজান মাসকে ঘিরে খেজুরের বাজার স্থিতিশীল রাখতে আমদানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, খেজুর আমদানিতে বিদ্যমান শুল্কহার ৪০ শতাংশ হ্রাস করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) জারি করা এক প্রজ্ঞাপণে বলা হয়, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় নিয়ে এবং রমজানের চাহিদা সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে খেজুরের আমদানি পর্যায়ে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

এনবিআর আরও জানায়, খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে অগ্রিম আয়করের হার আগের বাজেটেই কমানো হয়েছে। বর্তমানে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ আদায় করা হচ্ছে। পাশাপাশি, গত বছর খেজুর ও অন্যান্য ফলের ওপর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল, তা চলতি অর্থবছরেও বহাল রাখা হয়েছে।

আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে এই ছাড়ের ফলে রমজান মাসে খেজুরের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হবে এবং বাজারদর সাধারণ ভোক্তাদের নাগালের মধ্যেই থাকবে বলে আশাবাদী জাতীয় রাজস্ব বোর্ড।

বিজ্ঞাপন