মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

জাতীয় শিক্ষা সপ্তাহে লালমনিরহাটের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক একরামুল হক সরকার


প্রকাশ : (৬ মাস আগে)
জাতীয় শিক্ষা সপ্তাহে লালমনিরহাটের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক একরামুল হক সরকার

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল হক সরকার।

শিক্ষার মানোন্নয়নে অবদান, দক্ষ নেতৃত্ব ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। তাঁর এই অর্জনে লালমনিরহাট জেলার শিক্ষা অঙ্গনে নতুন উদ্দীপনা ও গৌরব যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ উপলক্ষে লালমনিরহাট সদর উপজেলা স্কাউটস এবং সদর উপজেলার সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে মো. একরামুল হক সরকারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে শিক্ষার গুণগত মান আরও এগিয়ে যাবে।

বিজ্ঞাপন