লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫৭ বোতল নেশাজাতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে। আজ ২৩ আগস্ট সকালে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ বিজিবির আওতাধীন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দিঘলটারী ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী বিওপি এলাকায় বিজিবির টহলদল পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
অভিযানে দিঘলটারী থেকে ১০০ বোতল এবং শিমুলবাড়ী থেকে ১৫৭ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত ইস্কাপ সিরাপের সিজার মূল্য ১ লাখ ২ হাজার ৮০০ টাকা।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকপাচার বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
লালমনিরহাটে বসতবাড়ির দেয়াল ভাংচুর ও মারধরের ঘটনায় ১৭জনের নামে মামলা : পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
৯ ঘন্টা আগে
লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
২ দিন আগে
লালমনিরহাটে বিশ্ব বসতি দিবস পালিত
২ দিন আগে