সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

লালমনিরহাটে দিনব্যাপী(অনূর্ধ্ব-১৫)দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশ :

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে জেলা ক্রীড়া অফিস, লালমনিরহাটের ব্যবস্থাপনায় ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় লালমনিরহাট সদর উপজেলায় দিনব্যাপী (অনূর্ধ্ব-১৫) দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়

লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন লালমনিরহাট জেলা তথ্য অফিসার সৌমিক রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, এবং খুনিয়াগাছ এমদাদ উল্লাহ এম.এম. দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক ও সংগঠক মো. মাসুম মিয়া।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, কোচ, ম্যানেজার, গণমাধ্যমকর্মী, অভিভাবক ও খেলোয়াড়রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী শেখ মাহাদী রহমান নুর। রানারআপ হয় একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী আবিদ আল মাহামুদ সৌমিক। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ প্রতিযোগিতায় আটটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়রা অংশগ্রহণ করে।