সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

চোটের কারণে আইপিএলের শুরুতে ধোনিকে নাও পেতে পারে চেন্নাই


প্রকাশ :

পায়ের পেশিতে চোটের কারণে আইপিএলের শুরুর অংশে মহেন্দ্র সিং ধোনিকে দলে না পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)।

শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ধোনি বর্তমানে চোট কাটিয়ে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এ কারণে টুর্নামেন্টের প্রথম দুই সপ্তাহে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

আগামী সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল যাত্রা শুরু করবে চেন্নাই। সূচির শুরুতেই দলটি পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলবে।

ধোনি না থাকলে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাতে পারেন দলে নতুন যোগ দেওয়া সাঞ্জু স্যামসন। পাশাপাশি অধিনায়ক রতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ওপেনিংয়েও তাকে দেখা যেতে পারে।