Hardik Pandyaর বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে পুলিশের কাছে লিখিত আবেদন জমা পড়েছে। টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উদযাপনের সময় তার আচরণকে কেন্দ্র করে এ অভিযোগ করা হয়েছে।
ভারতের পুনে শহরের আইনজীবী Wajid Khan শিবাজি নগর পুলিশ স্টেশনে একটি লিখিত আবেদন দেন। সেখানে তিনি পান্ডিয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুরোধ জানান বলে জানিয়েছে NDTV।
অভিযোগে বলা হয়েছে, আহমেদাবাদের Narendra Modi Stadium–এ অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জয়ের পর উদযাপনের সময় পান্ডিয়া জাতীয় পতাকা শরীরে জড়িয়ে এমন আচরণ করেন যা পতাকার মর্যাদার পরিপন্থী হতে পারে।
আইনজীবী ওয়াজিদ খানের দাবি, উদযাপনের সময় পান্ডিয়ার পিঠে জাতীয় পতাকা বাঁধা ছিল এবং তিনি তা গায়ে জড়িয়ে নাচছিলেন। এমনকি একপর্যায়ে বান্ধবীর সঙ্গে মাটিতে শুয়েও পড়েন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার মতে, এই ধরনের আচরণ জাতীয় পতাকার প্রতি অসম্মানজনক।
ঘটনার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক ও সমালোচনা শুরু হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কী পদক্ষেপ নেয়, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানা যায়নি।