শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

মিরপুরে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠাল টাইগাররা


প্রকাশ :

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার (১১ মার্চ) ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে সফরকারী পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

গুরুত্বপূর্ণ এই সিরিজটি বাংলাদেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে র‍্যাংকিংয়ে অবস্থান উন্নত করা প্রয়োজন টাইগারদের।

বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশ ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে। আগামী ৩১ মার্চ ২০২৭ সালের মধ্যে র‍্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে পারলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে দলটি। সেই লক্ষ্য সামনে রেখেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ।