সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

তাসকিনের জোড়া উইকেটে শারজার রোমাঞ্চকর জয়


প্রকাশ :

সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের বলের জাদু দেখা গেছে। সোমবার (২২ ডিসেম্বর) আবুধাবি নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলায় জোড়া উইকেট শিকার করেন তাসকিন। এই মরশুমে পাঁচ ম্যাচে তার উইকেটের সংখ্যা দাঁড়ালো ৮।

শারজা ওয়ারিয়ার্সের কাছে ম্যাচটি ছিল চরম উত্তেজনাপূর্ণ। ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ বল পর্যন্ত সমান প্রতিদ্বন্দ্বিতা চলছিল। তাসকিনের জোড়া উইকেটের সাহায্যে শেষ মুহূর্তে জয় তুলে নেয় শারজা।

ম্যাচের শুরুতেই দারুণ ছন্দে ছিলেন তাসকিন। ইনিংসের প্রথম ওভারেই আউট করেন ইংলিশ ওপেনার ফিল সল্টকে। পরের ওভারে আউট হয় আরেক ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। পাওয়ার প্লের তিন ওভার করে তিনি মাত্র ১৬ রান দিয়ে দুটি উইকেট নেন।

ম্যাচের ১৯তম ওভারে তাসকিনের শেষ ওভার। এতে ২৫ রান দেন, যেখানে আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার দুইজন মিলে চারটি ছক্কা মেরে তুলে নেন। তবুও এই ৪১ রানের বিপর্যয়েও তিনি দুই উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।