লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটদের অংশগ্রহণে দিনব্যাপী জেলা কাব হলিডে–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধানে, লালমনিরহাট জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় এবং কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প (৪র্থ পর্যায়)-এর অর্থায়নে লালমনিরহাট জেলার চার্চ অব গড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা স্কাউটস সম্পাদক একরামুল হক সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা স্কাউট সভাপতি এইচ. এম. রকিব হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট সভাপতি মনোনীতা দাস, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার মোঃ আখতারুজ্জামান (সিএলটি), আঞ্চলিক সম্পাদক আবু সাঈদ (এএলটি), রংপুর জোনের সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন,
লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার রোকসানা পারভিন ও লালমনিরহাট জেলা স্কাউট কমিশনার মোঃ মঞ্জুর হোসেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে পাঁচ উপজেলার স্কাউট সম্পাদক, কমিশনার, কাব লিডার ও বিভিন্ন ইউনিট লিডারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোট ১৮০ জন কাব স্কাউটস, ৩০ জন ইউনিট লিডার এবং সাপোর্টিং স্টাফ ও স্বেচ্ছাসেবক সহ সর্বমোট ২৬০ জন অংশগ্রহণ করে । কাব স্কাউটদের জন্য ছয়টি স্টেশনের মাধ্যমে স্কাউটিং বিষয়ক বিভিন্ন দক্ষতা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কাব স্কাউটদের মাঝে সনদপত্র এবং স্কাউটিং বিষয়ক ছয়টি বই বিতরণ করা হয়।