রংপুর জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। শেখ রাসেল স্টেডিয়াম নাম থেকে নতুন নামকরণ করা হয়েছে‘ শহীদ আবুসাঈদ স্টেডিয়াম’। গত ৮ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের জেলা পর্যায়ে ২৩ স্টেডিয়ামের নাম পরিবর্তনকরে। এতে রংপুরের স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হয়। ওই বিজ্ঞপ্তির মাধ্যমে দ্রুত স্টেডিয়ামের পরবর্তিত নামের সাইন বোর্ড স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম।
এদিকে শহীদ আবুসাঈদের নামে স্টেডিয়াম নাম করণকরায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্রপ্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রংপুর বিভাগীয় স্টেডিয়াম নির্মাণকরে শহীদ আবুসাঈদের নামে নামকরণ করা, রংপুরের জেলা স্টেডিয়ামের মানউন্নত করাসহ নানা দাবী তুলেছেন নেটিজেনরা।
বেগম রোকেয়াবিশ^বিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও শহীদ আবুসাঈদের সহযোদ্ধা শাহরিয়ার সোহাগ বলেন, নামের পরিবর্তনের চাইতে মানের পরিবর্তন অধিক প্রয়োজন ছিল। রংপুর স্টেডিয়াম এখনও একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। বিভাগীয় স্বীকৃতিটুকু পায়নি। অথচ এ অঞ্চলের মানুষের ক্রীড়া উন্মাদনা লক্ষ্য করেছে সারাদেশ। আমাদের দাবী প্রথম ধাপে রংপুর স্টেডিয়ামকে একটি আধুনিক বিভাগীয় স্টেডিয়ামে উন্নীত করা হোক। এটি খুবই ন্যায্য দাবী।
বেরোবি শিক্ষার্থী রহমত আলী বলেন, রংপুর জেলা স্টেডিয়াম এখন শহীদ আবুসাঈদ স্টেডিয়াম নামে নামকরণ করা হয়েছে।আমরা অবশ্যই এ সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। তবে শুধু নাম পরিবর্তনকরলেই রংপুর বাসীর দীর্ঘদিনের দাবির প্রতিফলন হবে না। আমাদের মূল দাবিছিল রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ। সেটিযদি আপাতত সম্ভব না-ও হয়, তবে অন্তত একটি জাতীয় মানের বা বিভাগীয় পরিচয়ের স্টেডিয়াম এখনই রংপুরে গড়ে তুলতে হবে। কারণ, রংপুর একটি বিভাগীয় শহর। এখানে লাখো মানুষের ক্রীড়া নুরাগ, তরুণদের প্রতিভাও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলেধরার জন্য আধুনিক অবকাঠামো জরুরি। শুধু নামবদল নয়-আমরাচাই বাস্তব উন্নয়ন, চাই খেলাধুলার নতুন দিগন্ত।
বৈষম্য বিরোধীছাত্র আন্দোলন, রংপুর মহানগরের সাবেক আহ্বায়ক ইমতিয়াজ ইমতি বলেন, আশাকরি, শুধু নামকরণেই সীমাবদ্ধ না থেকে এই স্টেডিয়ামের কাঠামোগত উন্নয়ন, আধুনিকী করণএবং খেলাধুলার প্রসারের উদ্যোগও নেওয়া হবে। তাহলেই শহীদ আবুসাঈদের নাম সত্যিকার অর্থে মর্যাদা পাবে। আশারাখি পাশাপাশি রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি, আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবি রয়েছে তার বাস্তবায়নে সচেষ্ট হবে সংশ্লিষ্টগণ।