লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার শামছুদ্দিন কমর উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে সামছুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন, চাপারহাট-এর আয়োজনে শনিবার (৯ আগস্ট) বিকেলে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ‘সামছুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন করা হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমজান আলী, শামসুদ্দিন কমর উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ, সরকারি আদিতমারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, সরকারি কালিগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৈয়বুর রহমান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সামসুজ্জামান সবুজ এবং ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমুখ।
টুর্নামেন্টে উপজেলার ৮টি ইউনিয়নের ফুটবল দল অংশ নেবে। উদ্বোধনী খেলায় তুষভান্ডার ইউনিয়ন একাদশ ২-১ গোলে স্বাগতিক চন্দ্রপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে।