রংপুরে প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচিতে ধর্মসভা রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ের পরে বা আগে আকস্মিকভাবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ অন্য কোনও স্থান পরিদর্শন করতে পারেন এমন আশঙ্কায় প্রস্তুতি নিয়েছিলেন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালের ভেতরের আগাছা পরিষ্কার করা হচ্ছে। হাসপাতালের সামনে থাকা বিভিন্ন ব্যানার
ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে চলছে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম। মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মানিক জানান, রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ঘুরে টয়লেটসহ বিভিন্ন স্থাপনা ধোয়ামোছা করা হয়েছে। সারাদিন অন্যান্য কাজও করা হয়েছে। মেডিকেলে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোগীদের নতুন বেড কভার দেওয়া হয়েছে এবং ওষুধ সরবরাহ করা হচ্ছে। চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের তৎপরতাও বেড়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী মমতাজ বেগম জানান, হঠাৎ করেই সোমবার থেকে চিকিৎসক, নার্স ও আয়ারা বারবার আমার
কাছে আসছেন।শারীরিক সমস্যার খোঁজখবর নিচ্ছেন এবং ইনজেকশনসহ বিভিন্ন ওষুধ দিচ্ছেন। বিষয়টি আমাকে অবাক করেছে।লোক মুখে জানতে পারলাম, প্রধানমন্ত্রী মঙ্গলবার আকস্মিকভাবে হাসপাতালে আসতে পারেন। এজন্য আমাদের এত কদর করা হচ্ছে। একই কথা জানান সখিনা বেওয়া নামে এক বৃদ্ধা রোগী বলেন,সোমবার সকাল থেকে সবাই খোঁজ নিচ্ছেন। হাসপাতালের একটি সূত্র জানায়, চিকিৎসক, নার্স, আয়া, বিভাগীয় প্রধানসহ
সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ ওয়ার্ডে অবস্থান করে রোগীদের সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উলিপুরে নাতির হাতে দাদা খুন, হাত-পা বিচ্ছিন্ন
৫ ঘন্টা আগে