বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত


প্রকাশ : (২ ঘন্টা আগে)
রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

স্বপ্ন দেখি স্বপ্ন পুরণের প্রত্যাশায় এ প্রতিপাদ্যকে ধারন করে রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবাগত ছাত্রীদের শুভাগমন উপলক্ষে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রদান করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর)সকালে রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ মাঠে অস্থায়ী মঞ্চে শিক্ষক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিগণের উপস্থিততে একাদশ শ্রেণির ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মোখলেছুর রহমান পাটোয়ারীর সার্বিক তত্ত্বাবধানে গভর্নিং বডি সভাপতি অ্যাডভোকেট মো: ইয়াকুব আলীর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানের আলোচনায় সভায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনীম ও কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
সহকারী অধ্যাপক স্বর্ণকমল মিশ্রের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসীবসহ অন্যান্যরা।এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট সফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম,রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি)মো: মামুনুর রশীদ সহ আরও অনেকে।

বিজ্ঞাপন