বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে ভাগ্নে বধুকে ধর্ষণ চেষ্টার মামলায় মামা শশুর গ্রেফতার


প্রকাশ : (৪ ঘন্টা আগে)
রংপুরে ভাগ্নে বধুকে ধর্ষণ চেষ্টার মামলায় মামা শশুর গ্রেফতার

রংপুরে ভাগ্নে বধুকে ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত মামা শ্বশুর হাসান মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হাসান মিয়া পীরগঞ্জ উপজেলার বেড়াখাই গ্রামের আইজার রহমানের ছেলে। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি’র সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি মামলার বরাত দিয়ে জানান, মামা শশুর  হাসান মিয়া প্রতিবেশী হওয়ায় প্রায়ই ভাগ্নে বধুকে তিনি কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এই প্রস্তাবে ওই গৃহবধু রাজি না হওয়ায় তাকে নানা ধরনের হুমকি দিতেন। গত ১২ আগস্ট দুপুর একটার দিকে নিজ ঘরে ওই গৃহবধু ঘুমিয়ে থাকা অবস্থায় হাসান ওই ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই গৃহবধু চিৎকার করলে হাসান ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। মামলার পর থেকে আত্মগোপনে চলে যায় মামা শশুর  হাসান মিয়া। মামলা দায়ের পর অভিযুক্তকে গ্রেফতারে এসআরবি-১৩ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআরবি রংপুর ও গাজীপুর যৌথভাবে অভিযান চালিয়ে গাজীপুর নগরীর বোর্ডবাজার এলাকা থেকে হাসান মিয়াকে গ্রেফতার করে।
এসআরবি’র সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে হাসান মিয়াকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন