বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে অটোরিকশায় বৈদ্যুতিক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু হয়েছে।নিহত অটোরিকশা চালক গোলাম রব্বানী (৪০) উপজেলার চাঁন্দামারী খামারপাড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)দুপুরে তার নিজ বাড়ীতে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুত সংস্পর্শে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রাজারহাট থানার উপ-পরিদর্শক রেজাউল হক বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এখনো ঘটনাস্থলে আছি।

বিজ্ঞাপন