সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে শিক্ষক পরিবারের ৪ হত্যা মামলায় ডিএনএ পরীক্ষার জন্য ২ আসামিকে ঢাকায় পাঠানো হচ্ছে 


প্রকাশ : (৬ ঘন্টা আগে)
রংপুরে শিক্ষক পরিবারের ৪ হত্যা মামলায় ডিএনএ পরীক্ষার জন্য ২ আসামিকে ঢাকায় পাঠানো হচ্ছে 

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যদের হত্যার ঘটনায় প্রায় এক মাষ পরে গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। এ তথ্য রোববার রাতে নিশ্চিত করেছেন,রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তী।
মট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার  বলেন, দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গভীর রাতে বিশেষ নিরাপত্বা ব্যবস্থায় রংপুর কেন্দীয় কারাগার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হবে এবং ডিএনএ পরীক্ষার জন্য দুই আসামির নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য সোমবার তাদের ঢাকায় সিআইডি কার্যালয়ে নেওয়া হবে।
মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হত্যাকান্ডের ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং নিহতদের নমুনার সঙ্গে আসামিদের ডিএনএ মিলিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ঘটনাস্থলে আসামিদের উপস্থিতি বা তাদের সঙ্গে কোনো আলামতের জৈবিক সম্পর্ক ছিল কিনা তা যাচাই করা হবে। এ ঘটনায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ।তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।তদন্তে এরই মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন, জবানবন্দি ও বিভিন্ন আলামত পর্যালোচনা করছে ডিবি।পাশাপাশি ডিএনএ পরীক্ষার মাধ্যমে হত্যাকান্ডের সঙ্গে দুই আসামির সংশ্লিষ্টতার বিষয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।
প্রসঙ্গত,গত ২২ অগাস্ট রাতে মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ।দুই দিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ না হওয়া এবং বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্বজনেরা সেখানে গিয়ে তালাবদ্ধ ঘরের ভেতর মরদেহ দেখতে পান। পরে ফায়ার সার্ভিস সহ মহানগড় পুলিশ চারজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে নগরীর দহিগঞ্জ শশানে সৎকার করে স্বজনরা।

 

বিজ্ঞাপন