মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে ২৪’র আন্দোলনে আহতের মামলা তদন্তে বাদীর অসন্তোষ, পুনঃতদন্তের দায়িত্ব পেল সিআইডি


প্রকাশ : (১ ঘন্টা আগে)
রংপুরে ২৪’র আন্দোলনে আহতের মামলা তদন্তে বাদীর অসন্তোষ, পুনঃতদন্তের দায়িত্ব পেল সিআইডি

রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতের মামলা তদন্তে অসন্তোষ প্রকাশ করে আদালতে না রাজি আবেদন করা হয়েছে। 
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চীফ জুডিসিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রফিকুল ইসলাম এর কাছে আবেদন করেন আন্দোলনে আহত জাহাঙ্গীর আলম। আবেদন গ্রহণ করে পুনঃ তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন আদালত। এ তথ্য নিশ্চিত করেন, রংপুর মহানগর আদালতের কৌশলী আব্দুল হাদি বেলাল।
তিনি বলেন, এ মামলার আসামী পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, আবার তদন্তকারী কর্মকর্তাও একজন পুলিশ সদস্য হওয়ায় এ মামলার সুষ্ঠু তদন্ত হয়নি। এজন্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞ আদালতে না রাজি আবেদন করা হয়েছে। বিজ্ঞ আদালত আবেদন গ্রহণ করেছেন এবং পুনঃতদন্তের জন্য সিআইডিকে দায়িত্বাভার দিয়েছেন। আমরা প্রত্যাশা করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ মামলার বিচার কার্য শুরু হবে।
সিনিয়র আইনজীবী জোবাইদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে শহীদদের মামলার আড়াই বছর হয়ে গেলেও একটিরও চার্জশীট পুলিশ এখনও দিতে পারেনি। এটি দুঃখজনক। অপরান্তে পুলিশ সদস্যরা যেসকল মামলায় আসামী রয়েছে, সেগুলো মামলায় পুলিশদের রক্ষা করার পাঁয়তারা করা হচ্ছে। এরকম স্পর্শকাতর মামলায় পুলিশের তদন্ত রিপোর্ট তৈরির সময় সরকারি কৌশলীর সাথে সমন্বয় করা প্রয়োজন, কিন্তু তদন্তকারীরা সরকারি কৌশলীকে অবহিত পর্যন্ত করেনি।
আন্দোলনে আহত জাহাঙ্গীর আলম বলেন, পুলিশের তদন্ত প্রতিবেদনে না রাজি প্রকাশ করে আদালতে আবেদন করেছি। আদালত আমাদের আবেদন মূল্যায়ন করেছেন এবং পুনঃতদন্তের নির্দেশনা দিয়েছেন। পুলিশের গুলিতে আঘাতপ্রাপ্ত হয়ে আমার পায়ের অবস্থা খুবই খারাপ। প্রচুর কষ্ট করে হাটতে হয়। সবসময়ই পায়ে প্রচুর ব্যাথা হয়। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন। সরকারের পক্ষ এ ব্যবস্থা করে দিলে অনেক উপকৃত হবো।

বিজ্ঞাপন