মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
রংপুরে ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু

রংপুরে ডেঙ্গু  জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু  হয়েছে।  একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মিনারা বেগম (৪০) অন্যজন জান্নাতি খাতুন বেসরকারি হাসপাতাল প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। এছাড়াও হাসপাতালে ৪৩৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর)রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম। 
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে এসে মিনারা বেগম মেডিকেলে ভর্তি হয়। তার শারিরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৯ টার দিকে মৃত্যু হয়। মিনারা বেগমের বাড়িজেলার পীরগঞ্জ উপজেলায়।জেলার মিঠাপুকুর উপজেলার জান্নাতি বেগম ডেঙ্গু জাবরে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।অবস্থার অবনতি ঘটলে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দুপুরে মারা যায়।
 রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২০ জন রোগী গত ২৪ ঘন্টায় ভর্তি রয়েছে।এর আগে ডেঙ্গু জ্বরে  আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন