বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত


প্রকাশ :

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়—প্রতিটি জীবন মূল্যবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদত হোসেন সুমন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফজলুল হক।

এ সময় অটিজম ব্যক্তিদের মাঝে ১০টি হুইলচেয়ার, ১টি ট্রাইসাইকেল, ২টি শিশু ওয়াকার, ১টি ক্র্যাচ ও ১টি কর্নার চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, উপকারভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।