বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে মাদক জব্দ, নারী গ্রেফতার


প্রকাশ :

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য জব্দসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকায় একটি অভিযান চালানো হয়। এ সময় পলাতক আসামি আশরাফুল হোসেনের বাড়ির পাশের একটি টিনের রান্নাঘরের সামনে উঠান থেকে ১৬১ বোতল চকো প্লাস (CHOCO+) এবং ৯৪ বোতল এস্কাফ (ESkuf) জব্দ করা হয়।

অভিযানকালে মোছা. শিউলী (৩৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং পলাতক আশরাফুল হোসেনের স্ত্রী বলে জানা গেছে।

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, জব্দকৃত মাদকের মোট পরিমাণ ২৫৫ বোতল। এ ঘটনায় আটক ব্যক্তিকে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।