বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

শ্যামলীর হাসপাতালে চাঁদাবাজি: মূল হোতাসহ গ্রেফতার ৭


প্রকাশ :

রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় মূল অভিযুক্ত মঈন উদ্দিনসহ সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৩ এপ্রিল) সকালে এক সংক্ষিপ্ত বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতার হওয়া অন্যদের মধ্যে রয়েছেন সুমন, লিটন, ফালান মিয়া, রুবেল, স্বপন কাজী ও শাওন হোসেন। তবে প্রাথমিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে হাসপাতালটিতে চাঁদা দাবির অভিযোগ ওঠে মঈন উদ্দিনের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাতে তিনি সহযোগীদের নিয়ে হাসপাতালে গিয়ে চাঁদার জন্য হুমকি দেন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই ভয়ভীতি দেখিয়ে প্রতিষ্ঠানটি থেকে অর্থ আদায়ের চেষ্টা চালিয়ে আসছিলেন তিনি।

এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষকে চাপে ফেলতে চিকিৎসককে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা এবং হাসপাতালের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ঘটনার পর যুবদলের কেন্দ্রীয় নেতারা হাসপাতালে গিয়ে জানান, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতার আশ্বাস দেন তারা।

উল্লেখ্য, এই হাসপাতালটি মানবিক চিকিৎসাসেবার জন্য পরিচিত। এখানে বহু রোগীকে স্বল্প বা বিনা খরচে চিকিৎসা দেওয়া হয়ে থাকে, বিশেষ করে কিডনি প্রতিস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন সংশ্লিষ্ট চিকিৎসক।