বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে তেল নিতে লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল শিক্ষকের


প্রকাশ :

রংপুর নগরীর সুরমা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের ধকল সইতে না পেরে জ্বালানি তেলের জন্য অপেক্ষারত অবস্থায় এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মেহেদী হাসান (৩২)‘র মৃত্যু হয়েছে| মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়| এই ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে|

শনিবার (১১ এপ্রিল) বিকেলে রংপুর নগরীর পর্যটন মোটেল রোডের সুরমা ফিলিং স্টেশনে এই মৃত্যুর ঘটনা ঘটে|

পারিবারিক সুত্রে জানাযায়,শনিবার বিকেলে সুরমা ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন শিক্ষক মেহেদী হাসান (৩২)| তিনি নগরীর উত্তর মুন্সিপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে এবং লাহিড়ীরহাট সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক| রোববার (১২ এপ্রিল) বাদ জোহর কেরামতিয়া জামে মসজিদ মাঠে জানাজা শেষে মরহুমকে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে|

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন মেহেদী হাসান| সেখান থেকে তাকে দ্রুত নিকটস্থ বেসরকারী প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন|

 নিহত মেহেদী হাসান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন| তিনি ২০১০ সালে রংপুর জিলা স্কুল থেকে এসএসসি এবং ২০১২ সালে রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন|

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুরমা ফিলিং স্টেশনে ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা রংপুর মেট্রোপলিটন কৃষি কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাহে আলম|

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন মারা গেছেন এমন তথ্য পাওয়া গেছে|