বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ‘বাংলা নববর্ষ’ উদ্‌যাপনের কর্মসূচি


প্রকাশ :

 বাংলা নববর্ষ আবহমান বাংলার ঐতিহ্য এবং বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। ‘বাংলা নববর্ষ, ১৪৩৩’ উদ্‌যাপন উপলক্ষ্যে রংপুর জেলাপ্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

 ১৪ই এপ্রিল (১লা বৈশাখ) ‍সকাল ৮ টায় রংপুর জিলা স্কুল মাঠের বটতলায় জাতীয় সংগীত ও বৈশাখী গান পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে। এরপর সকাল ১০ টায় সকল জাতি-গোষ্ঠীর অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক সর্বজনীন বৈশাখী শোভাযাত্রা রংপুর জিলা স্কুল মাঠ হতে শুরু হয়ে টাউন হলে এসে সমাপ্ত হবে।

দিবসটি উপলক্ষ্যে সকাল ১১ টায় রংপুর টাউন হল মাঠে পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে সুবিধাজনক সময়ে রংপুর জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমিতে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।।  

ল্লেখ্য, নববর্ষ উপলক্ষ্যে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা প্রশাসন এবং বাংলাদেশ জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হবে। এই লোকজ মেলা প্রতিদিন সকাল ১০ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে।