বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর র‌্যাব-১৩‘র অভিযানে বিপুল পরিমান মাদকসহ কারবারী গ্রেফতার


প্রকাশ :

রংপুর র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকসহ কারবারী আইন উদ্দীনকে (৫২) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আইন উদ্দিন দিনাজপুর কোতয়ালী নুনাইচ কাকিলাদীঘি এলাকার জেলাবদ্দীন মিয়ার ছেলে। পৃথক অভিযানে র‌্যাব ১ হাজার ১১৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, শনিবার সকাল ৭টার দিকে কাকিলাদীঘি এলাকার স্থানীয় এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় ২৩৪ বোতল আরসিকাফ প্লাস, ২’শ বোতল ফেন্সি গ্রীপসহ ৪৩৪ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়। অপরদিকে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর শেখপুরা ইউনিয়নের নিশ্চিতপুর এলাকায় তোহিমুল ইসলাম ওরফে কেরু বিল্লালের (৩৪) বসত বাড়ির পাশর্^বর্তী খালি জায়গায় অভিযান চালিয়ে প্লাষ্টিকের বস্তায় রাখা ৩৯৩ বোতল এসকাফ, ১১৭ বোতল ফেন্সিগ্রীপ, ১৬৯ বেতাল ফেয়ারডিলসহ মোট ৬৭৯ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।