বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার চামটা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিজ্ঞানসেবী সংস্থা প্রফিট ফাউন্ডেশনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞানসেবী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে “বিজ্ঞান হোক আমাদের চালিকাশক্তি” প্রতিপাদ্যকে গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাহেরুল ইসলাম, চামটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা লেবু, সহকারী শিক্ষক (আইসিটি) মোঃ তৌহিদুল ইসলাম, দলগ্রাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ জুয়েল আলম, প্রফিট ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছাঃ মোতাহারা বেগম এবং প্রোগ্রাম অফিসার মোছাঃ মুন্নি বেগমসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে রচনা ও কুইজ প্রতিযোগিতায় নিজেদের মেধার পরিচয় দেয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী ৫ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ছাড়া একটি আধুনিক জাতি গঠন সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জানান, সংস্থাটি দীর্ঘদিন ধরে উঠান বৈঠক, লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও ব্যাপকভাবে বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।