বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পারিবারিক কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক


প্রকাশ :

সুনামগঞ্জের ছাতকে পারিবারিক কলহের জেরে সুবর্ণা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জুবায়ের আহমেদ সাদ্দামের (৪০) বিরুদ্ধে।

সোমবার (৬ এপ্রিল) রাতে পৌর শহরের চৌধুরীঘাট সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।

আটক জুবায়ের দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতদনালী গ্রামের সিরাজ মিয়ার ছেলে। নিহত সুবর্ণা বেগম চরমহল্লা ইউনিয়নের আব্দুল্লাচর গ্রামের রফিক মিয়া (ভুলু)র মেয়ে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শহরের ওই বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন জুবায়ের। দাম্পত্য জীবনে প্রায়ই তাদের মধ্যে কলহ লেগে থাকত এবং এর জেরে স্ত্রীর ওপর নির্যাতনের ঘটনাও ঘটত। সোমবার রাতেও এমন ঘটনার একপর্যায়ে সুবর্ণা গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত জুবায়েরকে আটক করা হয়েছে। ঘটনার সময় বাসায় তাদের দুই সন্তান উপস্থিত ছিল না বলেও তিনি জানান।