‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবসে রংপুরে আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন অফিসের উদ্যোগে দপ্তরের মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ গাউসুল আজম।
সিভিল সার্জন শাহীন সুলতানা’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ মেশকাতুল আবেদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ ফিরোজ হাসান খান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাম্মী আখতার।
সভায় রংপুর বিভাগে স্বাস্থ্যখাতের উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধিসহ হাসপাতালে আন্তরিকতার সাথে চিকিৎসা প্রদানের আহ্বান জানানো হয়। এ সময় এনজিও প্রতিনিধি, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।