বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

৫০তম বিসিএস-এর লিখিত পরীক্ষাকেন্দ্রে বিধিনিষেধ-সংক্রান্ত নির্দেশনা জারি


প্রকাশ :

৫০তম বিসিএস-এর লিখিত পরীক্ষা, ২০২৫ আগামী ৯ই এপ্রিল (বৃহস্পতিবার) থেকে শুরু হবে। আবশ্যিক বিষয়সমূহের লিখিত পরীক্ষা আগামী ৯ই, ১২ই, ১৬ই, ১৯শে, ২০শে, ২২শে ও ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রি. তারিখে এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ২৭শে, ২৮শে, ২৯শে ও ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রি. এবং ৪ই, ৫ই, ৬ই ও ৭ই মে, ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত রংপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হবে। ৫০তম বিসিএস লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রের ২০০ (দুইশত) গজের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট তারিখে সকাল ০৮:৩০ মিনিট হতে বিকাল ৩ টা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে। যদি কেউ এই আইন অমান্য করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।