বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

উত্তর বাংলা কলেজ প্রতিষ্ঠাতার সহধর্মিণীর ইন্তেকাল, সম্পাদকের শোক প্রকাশ


প্রকাশ :

উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মোজাম্মেল হক এঁর সহধর্মিণী কামরুন কুমকুম হক ৭ এপ্রিল বাংলাদেশ সময় ভোর ৬টায় ইংল্যান্ডে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)| মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন|

সম্পাদকের শোক

উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মোজাম্মেল হক-এর সহধর্মিণী কামরুন কুমকুম হকের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ‘লালমনিরহাট বার্তা’ পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু (গেরিলা লিডার ’৭১)|

এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান|