সুরধ্বনি শিল্পী গোষ্ঠী ও জেগে উঠো ফাউন্ডেশনের যৌথ আয়োজিত দশ দিনব্যাপী তারুণ্যের বইমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার শুভ উদ্বোধন করেছেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
আসুন সবাই বই পড়ি,মিলেমিশে স্বদেশ গড়ি এ প্রতিপাদ্যকে ধারণ করে সোমবার দুপুরে রাজারহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে তারুণ্যের বইমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আহ্বায়ক মো: আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে ও স্বর্ণকমল মিশ্রের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সফিকুল ইসলাম,সদস্য সচিব সহিদুর রহমান, রাজারহাট থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, সমাজ সেবক ও লেখক আলহাজ্ব মনসুর আলী,রাশেদুল ইসলাম রাশেদ।
তারুণ্যের বইমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম ব্যাপারী,যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ, উপজেলা যুবদলের সদস্য নয়ন আলী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল চৌধুরী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ শিক্ষাথীবৃন্দ।