“ক্রীড়াই হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ” এবং “ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা”- এই প্রতিপাদ্যকে ধারণ করে লালমনিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি রংপুর-বুড়িমারী সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুম মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া, জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামানসহ স্থানীয় ক্রীড়াবিদ, বিভিন্ন স্কুল-কলেজের ক্রীড়া শিক্ষক, কোচ, শিক্ষার্থী, খেলোয়াড় ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় সারা দেশের মতো লালমনিরহাট জেলা প্রশাসনও জাতীয় অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়।