বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর র‌্যাবের অভিযানে বিপুল পরিমান এসকাফসহ মাদক কারবারী গ্রেফতার


প্রকাশ :

রংপুর র‌্যাবের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান এসকাফসহ মোঃ মোকছেদ (৫২) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে লালমনিরহাট জেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর ফাতাংটারীর নিজ বাড়ি থেকে মোকছেদকে গ্রেফতার করা হয়।

তিনি রতিপুরের আবেদ আলীর ছেলে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, মোকছেদ দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য কিনে লালমনিরহাটসহ সারাদেশে সুকৌশললে এবং অভিনবপন্থায় মাদক বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‌্যাব-১৩ এবং ঢাকা র‌্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে মোকছেদের বাড়িতে অভিযান চালিয়ে ২৯৮ বোতল এসকাফসহ তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মোকছেদকে হস্তান্তর করেছে র‌্যাব।