লালমনিরহাটে র্যাবের যৌথ অভিযানে ২৯৮ বোতল এসকাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে র্যাব-১৩ (রংপুর) ও র্যাব-৩ (মগবাজার, ঢাকা)-এর একটি যৌথ দল সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রতিপুর ফাতাংটারি এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ওই এলাকার মাদক ব্যবসায়ী মো. মোকছেদের বাড়ির সামনে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তায় রাখা ২৯৮ বোতল অবৈধ এসকাফ সিরাপ জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।