বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন


প্রকাশ :

রংপুরে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে রংপুর-বড়বাড়ি-কুড়িগ্রাম (এন-৫০৬) জাতীয় মহাসড়কের নবদীগঞ্জে এই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। রংপুর জেলা প্রশাসন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তর যৌথভাবে এই বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজন করে।

উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে জেলা প্রশাসক বলেন, বৃক্ষ থেকে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন, ফুল-ফল, খাদ্য ও বিভিন্ন সামগ্রী পেয়ে থাকি। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। এজন্য তিনি বেশি বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, বৃক্ষরোপণ কেবল গাছ লাগানো নয়, বরং দুর্যোগ মোকাবিলা ও সবুজ ভবিষ্যৎ গড়তে একটি অপরিহার্য সামাজিক আন্দোলন। এই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হলে, তাদের বৃক্ষরোপণবান্ধব মানসিকতা তৈরি হবে। ফলশ্রুতিতে শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হবে। পরিবেশ সুরক্ষায় তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।