বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সড়ক ও জনপদের বৃক্ষরোপণ কর্মসূচি


প্রকাশ :

সরকারের নির্বাচনী অঙ্গীকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কার্যক্রম শুরু করেছে লালমনিরহাট সড়ক বিভাগ।

বুধবার সকাল সাড়ে ১০টায় সড়ক বিভাগ লালমনিরহাটের আয়োজনে সদর উপজেলা বড়বাড়ি ইউনিয়নের কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের জুড়াবান্ধা ব্রিজের রাস্তার দুই পাশে দেশী-বিদেশি বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ কার্যক্রম শুরু করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী দেবাশীষ সাহা। তিনি বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ বাস্তবায়নের লক্ষ্যে সড়ক বিভাগ এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে এবং আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী কার্যক্রম চলমান থাকবে।

আরো উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী ওসমান গনি, এসডি মোজাম্মেল হক প্রমুখ।