বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত ৩ আসামী গ্রেফতার


প্রকাশ :

রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, রংপুর নগরীর হাজীরহাট উত্তর রণচন্ডী এলাকার বাচ্চা মিয়ার ছেলে লিখন মিয়া ওরফে তোকা মিয়া, পূর্ব রণচন্ডী এলাকার ছফর উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫২) ও অভিরাম মনোহরের তৈয়ব আলীর ছেলে শাহিনুর ইসলাম (৪১)।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে মেট্রোপলিটন পুলিশের মিডিয়াসেল থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

মিডিয়াসেল জানায়, গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী লিখন মিয়া, জুয়া খেলা ও গাঁজা সেবনের ঘটনায় রফিকুল ইসলাম ও শাহিনুর ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠিয়েছে পুলিশ।