বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে প্রায় ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ


প্রকাশ :

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্যান্টের পিস জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৪ লাখ ৬৬ হাজার টাকা।

সোমবার (৩০ মার্চ) লালমনিরহাট ১৫ বিজিবির আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এ তথ্য জানান। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির চলমান গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, গত ২৯ মার্চ সকালে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা ও নাগরাজ সীমান্ত এলাকায় রামখানা ও অনন্তপুর বিওপির পৃক দুটি বিশেষ টহলদল অভিযান চালায়। অভিযান চলাকালে সীমান্তের কাছে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে টহলদল তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা তাদের সাে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে বিজিবি সদস্যরা ১৬৭টি স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি এবং ৩ থান প্যান্টের পিস জব্দ করতে সক্ষম হয়।

সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মানবপাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক ও সক্রিয় রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদ সম্মেলনে ১৫ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, অন্যান্য সদস্য এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।