বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মোজাম্মেল, সম্পাদক রিপন নির্বাচিত


প্রকাশ :

লালমনিরহাটের আদিতমারী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম রিপন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মার্চ) দলিল লেখক সমিতির কার্যালয়ে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মো. মোজাম্মেল হক (দোয়াত-কলম প্রতীক) ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আবু তালেব (চেয়ার প্রতীক) পান ১৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী মো. তারিকুল ইসলাম রিপন (কলম প্রতীক) ৩৪ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) পান ১৯ ভোট।
সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রুহুল আমিন নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম মাসুদ ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জীবন কুমার রায় নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে রবিউল ইসলাম ৩২ ভোট, দপ্তর সম্পাদক পদে বাবুল মিয়া ২৯ ভোট পান।
সদস্য পদে রাসেল ৩৫ ভোট, আব্দুর রহমান সবুজ ৪৭ ভোট, আজিজুল ইসলাম ৪৫ ভোট, দিলিপ কুমার ৪৪ ভোট এবং রফিকুল ইসলাম ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সংগঠনের মোট ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ১১টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আগামী তিন বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সাব-রেজিস্ট্রার শিউলী খাতুন।