বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সাবেক সচিব মোখলেসুর রহমান খন্দকারের ইন্তেকাল


প্রকাশ :

লালমনিরহাট মডেল হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মজিবর রহমান খন্দকারের জ্যেষ্ঠ পুত্র ও সাবেক সচিব মোখলেসুর রহমান খন্দকার সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছোট ভাই ডা. মিজানুর রহমান খন্দকার জানান, মঙ্গলবার ধানমন্ডির একটি মসজিদে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

শোক প্রকাশ

সাবেক সচিব মোখলেসুর রহমান খন্দকারের মৃত্যুতে লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস. এম. শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার ’৭১ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।