বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটের পাটগ্রামে জামায়াত ও বিএনপি'র মধ্যে সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ৫


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটুক্তি করে পোস্ট দেওয়া কে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেন। 

রোববার রাত ১০টার দিকে পাটগ্রাম উপজেলার কালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কালিরহাট এলাকায়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটুক্তি করে পোস্ট দেয় জামায়াত কর্মী রাকিব এর পর স্থানীয় কালিরহাট বাজারে এ ঘটনা নিয়ে ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক বেলাল হোসেনের সাথে জামায়াত কর্মী রাকিবের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ে সংঘর্ষ বাধে। এতে জামাত ও বিএনপি কর্মীর মধ্যে ১০ জন আহত হয়। গুরুতর অবস্থায় তাদেরকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর দুই বিএনপি কর্মীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পাটগ্রাম থানা পুলিশ রাতেই পাঁচজনকেকে গ্রেফতার করে। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান,জামায়াত ও বিএনপি'র কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পাটগ্রাম থানা পুলিশ তাৎক্ষণিক পাঁচজন জামাত শিবিরের নেতাকর্মীকপ গ্রেফতার করা হয়েছে।