বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে স্বামীর মৃত্যু, আহত স্ত্রী


প্রকাশ :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে ঘরের ওপর পড়ে আকমান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী লতিফুন্নেছা (৫৫) গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকমান আলী উদয়পুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সময় স্বামী-স্ত্রী নিজ ঘরে রাতের খাবার খাচ্ছিলেন। হঠাৎ একটি বড় গাছের ডাল ভেঙে ঘরের চালার ওপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই আকমান আলীর মৃত্যু হয় এবং তার স্ত্রী আহত হন।

এদিকে কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। এতে কলা, পেঁপে ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গাছের ডাল ঘরের ওপর পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।(সূত্র : ইত্তেফাক)