আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধায় অসহায় দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮মার্চ) দুপুরে উপজেলার সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদে ১৩৪৭ জন মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আরফিন হক , সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আরিফুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী,উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক জালাল উদ্দীন,উপজেলার কৃষকদলের আহবায়ক আমিনুর রহমান, কৃষক দলের সদস্য সচিব মতিউর রহমান মতিসহ আরও অনেকে।