বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

চন্দ্রপুরে নিজ অর্থায়নে ৪০০ পরিবারকে ঈদ সামগ্রী দিলেন যুবদল নেতা শাহীন


প্রকাশ :

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন যুবদল নেতা শাহীনুর ইসলাম শাহীন। 

বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় চন্দ্রপুর ইউনিয়নে উঃ বালাপাড়া তার নিজ বাসভবনে আয়োজিত এ কর্মসূচিতে মুসলিম, হিন্দুসহ বিভিন্ন ধর্মাবলম্বী প্রায় ৪০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি তিনি নিজস্ব অর্থায়নে সম্পন্ন করেন।

বিতরণকৃত ঈদ প্যাকেজে ছিল আতপ চাল, চিনি, সেমাই ও সয়াবিন তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যা পেয়ে উপকারভোগীদের মধ্যে আনন্দের আমেজ দেখা যায়।

এ বিষয়ে শাহীনুর ইসলাম বলেন, “চন্দ্রপুর ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ প্যাকেজ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ বছর ৪০০ পরিবারের মাঝে সহায়তা দিতে পেরেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ।”

উপকারভোগী সনাতন ধর্মাবলম্বীদের কয়েকজন জানান, “আমরা হিন্দু হয়েও এই সহায়তা পেয়েছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আগে কখনো ঈদের সময় এ ধরনের সহযোগিতা পাইনি। এবার আমরাও ঈদের আনন্দে শামিল হতে পারব।”

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এমন মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে।

উল্লেখ্য, প্রতিবছর ঈদকে কেন্দ্র করে এ ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছেন যুবদল নেতা শাহীনুর ইসলাম।