বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আনোয়ারায় বাসা থেকে মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার


প্রকাশ :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি আশ্রয় প্রকল্পের বাসা থেকে এক নারী ও তার দেড় বছর বয়সী শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল চারটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেয়াং বাজার সরকারি আশ্রয় প্রকল্পের একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার মোহাম্মদ মিজানের স্ত্রী সুমি আক্তার (২৮) এবং তাদের দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিহা। তারা ওই আশ্রয় প্রকল্পেই বসবাস করতেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রীস জানান, নিহতের স্বামী মিজানের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে মা ও মেয়ের মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

এদিকে, নিহত সুমির বড় বোন বেবি আক্তার দাবি করেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়। তার অভিযোগ, বিয়ের পর থেকেই সুমি স্বামীর নির্যাতনের শিকার ছিলেন এবং তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।