বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১১ কেজি গাঁজা জব্দ


প্রকাশ :

লালমনিরহাট সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ১৫ বিজিবি জানায়, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভেন্নিতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় এক সন্দেহভাজন ব্যক্তি মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করা হয়।

জব্দকৃত গাঁজার মূল্য ৪০ হাজার ২৫০ টাকা বলে জানায় বিজিবি। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।