বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনটির নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ছাত্র সংসদ নির্বাচনে হতাশাজনক ফলসহ নানাবিধ কারণে সমালোচনার মুখে থাকা সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।
গত ১ মার্চ ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। বর্তমান ছাত্রদলের কমিটি গঠন হয়েছিলো ২০২৪ সালের ১ লা মার্চে। এতে সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন।
বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় ইতোমধ্যে সম্ভাব্য নেতৃত্বে আসতে পারেন এমন নেতারা তৎপরতাও শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দলের ভেতরে-বাইরে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নানা গুঞ্জন আসছে।
দলীয় সূত্র বলছে, ছাত্রদলের নতুন নেতৃত্ব চূড়ান্ত করতে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই গুরুত্বপূর্ণ পদে কয়েকজন নেতার নাম জোরালোভাবে সামনে এসেছে। সংগঠনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও দীর্ঘদিন ধরে রাজপথে ভূমিকা রাখা নেতাদেরই নতুন কমিটিতে অগ্রাধিকার দেয়ার চিন্তা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কারা দায়িত্ব পাবেন সে সিদ্ধান্ত নির্ভর করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর।
ছাত্রদলের পদপ্রত্যাশী নেতা বলেন, অতীতে যারা আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় ছিলেন, তাদের দিয়ে কমিটি গঠন করা হলে তৃণমূলের নেতাকর্মীরাও সন্তুষ্ট হবেন। সংগঠন ও সাংগঠনিক অভিভাবক চাইলে যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করা সম্ভব।
কেন্দ্রীয় নেতৃত্বে আলোচনায় ০৮-০৯ সেশন এর সাফি ইসলাম। তিনি সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (কেন্দ্রীয় সংসদ), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (কেন্দ্রীয় সংসদ),সাবেক যুগ্ম আহব্বায়ক (ঢাকা বিশ্ববিদ্যালয়,ছাত্রদল),সাবেক ১ নং যুগ্ম আহব্বায়ক (মাস্টার দা সুর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়) গ্রামের বাসা-- লালমনিরহাট।