বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের এক কন্যাশিশু।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাটগ্রাম উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন শরিফুল ইসলাম (৩৫), তার স্ত্রী ও ছেলে। শরিফুল ইসলামের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। তিনি পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি উপলক্ষে শরিফুল ইসলাম মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানদের নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও তাদের ছেলে নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত কন্যাশিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।