বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ঈদের ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট


প্রকাশ :

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের সুবিধার্থে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (১৫ মার্চ) থেকে ২৫ মার্চের ট্রেন যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে।

 এবার ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। ফলে যাত্রীরা ঘরে বসেই নির্ধারিত ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হচ্ছে।

এ ছাড়া পর্যায়ক্রমে পরবর্তী দিনের টিকিটও বিক্রি করা হবে। সে অনুযায়ী ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।